বিসমিল্লাহির রহমানির রহিম
বৃটিশ ভারত বর্ষের ক্রান্তিকালে তৎকালীন শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের অসীম ত্যাগের বিনিময়ে অত্র প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল। বাখেরগঞ্জ তথা বর্তমান বরিশাল জেলার, মেহেন্দিগঞ্জ উপজেলার নদী বিচ্ছিন্ন দক্ষিণ পাড়ের লেংগুটিয়া বাজারে এ বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। মুসলিম সংখ্যা গরিষ্ঠ বিধায় এলাকার মুসলিম যুক্ত হয়ে লেংগুটিয়া মুসলিম মাধ্যমিক বিদ্যালয় নামে ১৯৩১ ইং সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করে। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ছিলেন আলহাজ্ব মুজাফ্ফর আলী হাওলাদার। বিদ্যালয়টি ১৯৪৩ ইং সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক স্বীকৃতি পায়। কালের আবর্তনে এলাকা ও এলাকার বাইরের অনেক শিক্ষার্থী বিদ্যালয়টি থেকে ১৯৪৫ ইং সন থেকে এস.এস.সি পাশ করে পরবর্তী জীবনে তাদের কৃতি রেখে গেছেন। ২০১৩ ইং সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিকে পাঠদানের অনুমতি পায়। বর্তমানে উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখা চালু আছে। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক সাফল্য কামনা করি।
গোলাম মহিউদ্দিন প্রধান শিক্ষক লেংগুটিয়া মুসলিম স্কুল এন্ড কলেজ মেহেন্দীগন্জ, বরিশাল।